লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

অপদার্থ

















জীবনের এই ক্ষণে, 
সবকিছু বিলীন হয়ে গিয়েছে-
কতদিন মুক্ত আকাশ দেখি না,
জীবনের প্রতিটা দিন বদ্ধ পরিধির মাঝে আবদ্ধ,
কিছু কি হারিয়েছিলাম! অজানা কালের কাছে?
জানি না তবু চিৎকার করতে ইচ্ছা করে-
কি খুজে ফিরি বলতে পারি না,
হয়তো জানি, তবু প্রকাশ করতে পারি না
বিধ্বস্ত অধরায় থেকে যায় প্রতিটি বিন্দু মাত্রা,
শির উচু করে দাড়াতে পারি না,
নুইয়ে পড়ি কচু পাতার মত-
বাধা হয়ে দাড়িয়েছে শরীরের প্রতিটি কোষ,
বাধর্ক্য এসে জমেছে প্রতিটি রক্ত কণিকায়।

তারুণ্যের জয় জয়কার যেখানে---
উদ্দ্যম নৃত্যে পৃথিবী উন্মাদ
সেখানে আমি নামক অপদার্থ এখনো জীবিত।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি