লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

যখন লিখতে বসি........


যখন লিখতে বসি
বয়ে যায় কি ঝড় ?
অথচ মনের ভাবনার অতল সাগরে ডুবে যায়
দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় 
স্বপ্নের ভূবনে দিক বিজয়ী হই।
এই জগতের প্রতিটি বিন্দু কণাকে আচ্ছাদিত করে আছে মানুষের স্পর্শ
আজব কাণ্ড ঘটে চলে পৃথিবীর বুকে-
কখন যে সময়ের ব্যবধান বাড়িয়ে দেয় কাজের ওজু হাত
দুঃখে অমরতা, এমন কী চেনা জানা মানুষের ভন্ডামি ব্রত
পৃথিবী জুড়ে চলে শুধুই খেলা ঘরের উচ্ছলতা
দিনের নতুন আলোয় ভাবতে হয় নতুন কিছু সম্ভাবনার 
হাজার হাজার দুলাল-দুলালীরা পথে পথে ঘুরে মরে আর কত কাল-
ভালো লাগে না আমার, হয়তো বা অন্যদেরও তাই 
বাতি জ্বেলে বসে আছে আগামী জীবন
কী আছে ঐ নিগুঢ় তাই...... 


২৩শে মে২০১২ সন্ধ্যা ৭.২২০মি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি