লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

তুমি কী এখনো আমাকে স্মরণ কর ?


তুমি কী এখনো আমাকে স্মরণ কর ?
তুমি কী এখনো আনমনে আমাকে ভেবে একাকী বিকেলের প্রহর গোন ?
আজও কী আমাদের হেঁটে যাওয়া নদীর তীরে আমায় ভেবে হেঁটে চলো ?
আকাশের বিশালতার দিকে তাকিয়ে আমাকে কী আজও ভালোবাসো ?
তোমার হৃদয়ের নতুন সুরে কী আমাকে গাঁথো ?
তোমার স্বপ্নের জলছবিতে কী আজও আমায় অমলিন রাখো ?


মন্তব্যসমূহ