লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

তোমার সাথে

তোমার সাথে যখন থাকি
তখন আমি মুগ্ধ থাকি তোমার অনুভবে,
আমার কোন বিষন্নতা র্স্পশ করে না
মাথায় আসে না কোন ভাবনা ।
ছোট ছোট স্বপ্ন গুলি উঁকি দিতে থাকে,
কন্ঠস্বর উঠানামা করে নতুন সুরে
হৃদয় আকাশে দিপ্তি ছড়ায়-
পরীর মত উড়তে ইচ্ছে করে তোমাকে নিয়ে,
তোমার সাথে চঞ্চলতায় মেতে উঠতে ভালো লাগে
তোমার আমার অভিমান গুলি যায় হারিয়ে।
তোমার সাথে থাকতে আমার তাইতো ভালো লাগে ।।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন