লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

অচেনা ভূবন

আজ জানতে বড় ইচ্ছে করে পৃথিবীর কল্প- রহস্যকে, যেখানে আছে অজনা-অচেনা ভূবন।  সেই ভুবনকে জয় করেছে কতো
মানব-মানবী, কল্প তরুর রহস্য আস্বাদন করে । জানতে ইচ্ছে করে সেই দিনের কথা, সেই সময়ের ধ্যান ধারণা ।
কত শত বছর আগের কল্প তরু জানি না তবে ঐ সময় আমাকে আর্কষণ করে।  যা আমাকে নাড়া দেয় গভীর থেকে আরো গভীরে । যা ছিল বৈজ্ঞানিকদের অসংখ্য গবেষণার ফলাফল ।

আজ পৃথিবীর আমূল পরির্বতন ঘটেছে । আর্বিভাব ঘটেছে নতুনের কেতন । জয় জয়কার হয়েছে পৃথিবীর সব কিছুর ।
কিন্তু রহস্য থেকেই গিয়েছে যা আজ পর্যন্ত তার কূল কিনারা পাওয়া যায়নি । এখনো তমসার ধুম্রো জালের মতো বিছিয়ে 
আছে রহস্যময়ী পৃথিবী । সত্যিই কী এক অদ্ভূত মায়াময় এই ধরণী । এর গভীর আস্বাদন আজও কেউ জানে না, এক মাত্র 
সৃস্টিকর্তাই জানেন তার রহস্য । এই সৃষ্টি রহস্যের উপর চলছে গবেষণা যা আজও কেউ সেখানে পৌঁছাতে পারেনি ।


২০শে মার্চ২০১২, রাত ১.২৬মি

মন্তব্যসমূহ